সজনে ডাঁটা দিয়ে সজনে ফুলের চচ্চড়ি(Sajna data diye sajna fuler chorchori recipe in Bengal)

#GA4
#Week25
#drumstick
বসন্তের রোগের হাত থেকে বাঁচতে এই সময়ে সজনে ডাঁটা, সজনে ফুল খাওয়া খুব উপকারী।তাই মায়ের রেসিপিতে করলাম সজনে ফুলের চচ্চড়ি,দারুন লাগে ভাতের সঙ্গে খেতে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ও ডাঁটা খোসা ছাড়িয়ে কেটে নিলাম। সজনে ফুল হালকা গরম জলে একটু নুন দিয়ে দশ মিনিট ভিজিয়ে জল ফেলে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে আগে বড়িগুলো লালচে করে ভেজে তুলে নিলাম।
- 2
এরপর তেলে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিলাম। একটু ভেজে ওর মধ্যে সজনে ফুল দিয়ে আবার একটু ভেজে নুন, হলুদ লংকা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস একটু কমিয়ে ডাটা দিয়ে দিলাম।
- 3
ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।যখন জল শুকিয়ে আসবে এবং আলু সিদ্ধ হয়ে গেলে পোস্তোবাটা ও বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে এক চা চামচ সরষে তেল ছড়িয়ে শুকনো গা মাখা হলে গ্যাস অফ করে দিলাম।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)