চিংড়ি ও সজনে ডাঁটার চচ্চড়ি (chigri o sajne datar chorchori recipe in Bengali)

চিংড়ি ও সজনে ডাঁটার চচ্চড়ি (chigri o sajne datar chorchori recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু,বেগুন,কুমড়ো ফুলকপি টুকরো করে কেটে রাখতে হবে।
- 2
চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে হবে এবং সজনেডাঁটাগুলো টুকরো করে কেটে রাখতে হবে।
- 3
পোস্ত ও সরষে পাউডার অল্প জলে ভিজিয়ে রাখতে হবে।
- 4
কড়াইতে ৪-৫ চামচ সরষেতেল গরম করে একে একে কেটে রাখা সব্জীগুলো ভেজে নিতে হবে।
- 5
এরপর কড়াইতে বাকী সরষেতেল ও ১ চামচ ঘি দিয়ে পাঁচফোড়ন ও শুকনোলঙ্কা দিতে হবে ফোড়নের জন্য। এরপর আদাবাটা ও ভেজানো পোস্ত- সরষে দিয়ে ভালো করে কষাতে হবে।এতে এক এক করে নুন, হলুদ, চিনি,ও লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে।
- 6
এতে চিংড়িগুলো দিতে হবে এবং অল্প কষিয়ে নিতে হবে।
- 7
এতে সব ভাজা সব্জিগুলো,কাঁচালঙ্কাগুলো ও কেটে রাখা সজনেডাঁটা গুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেশাতে হবে।
- 8
এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে ও ঢীমে আঁচে রান্নাটা করতে হবে।
- 9
সব্জি গুলো সেদ্ধ হলে ও জল অল্প শুকিয়ে গেলে বাকী ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। গ্যাস বন্ধ করে ঢাকা অবস্থায় রাখতে হবে কিছুক্ষণ। বানানো হয়ে গেলো চিংড়ি - সজনেডাঁটার চচ্চড়ি।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (2)