দই বড়া (Dahi Vada Receipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
বিউলী ডাল আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখতে হবে। তার পর মিক্স তে পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্ট করা বিউলি ডালে সামান্য লবণ আর একটু খাবার সোডা মিশিয়ে হাতা / বড়ো চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 2
এবার কড়াই তে সাদা তেল গরম হতে দিলাম। এবার ওই পেস্ট টা প্লাস্টিক ব্যাগের এক কোনের দিকে (Cone) ওই পেস্ট বিউলী ডাল ভরে নিলাম। প্লাস্টিক ব্যাগের কোন টা কাঁচি দিয়ে একটু কেটে নিলাম। হাতের মধ্যে নিয়ে চাপ দিলে বিউলী ডালের পেস্ট একটু মোটা হয়ে কড়াই র ওই গরম তেলের ওপর পড়বে।
- 3
এবার খুন্তি দিয়ে উল্টে দিলাম। বেশ লাল হয়ে এলে উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে রেখে দিলাম। এবার টক দইয়ের মধ্যে জিরে ধনে গোলমরিচ আর ভেজে নেওয়া শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম তার মধ্যে চিনি, লবণ। লেই হয়ে এলে ওই ভেজে নেওয়া বড়া গুলো দইয়ের মধ্যে চুবিয়ে দিলাম। এবার প্লেটে সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশন করলাম। ব্যাস হয়ে গেল দই বড়া।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)