রুটি (Roti recipe in bengali)

Amrita Chakraborty @cook_24145407
রুটি (Roti recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটা,নুন আর তেল সব উপকরণ গুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মাখতে হবে । তারপর অল্প অল্প জল দিয়ে নরম করে রুটির জন্য একটা ডো বানিয়ে নিতে হবে ।
- 2
এবার এই ডো টাকে 10মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।10মিনিট পর আবার ডো টাকে হালকা হাতে মেখে নিতে হবে ।এবার আন্দাজমতো লেচি বানিয়ে নিতে হবে ।
- 3
এবার অল্প অল্প আটা দিয়ে একটা একটা করে রুটি বেলে নিতে হবে । তারপর তাওয়া গরম করে মিডিয়াম আঁচে একটা রুটি দিয়ে নিচ টা অল্প ভাজা হলে উল্টে নিয়ে আরেকটা রুটি দিয়ে আবার ভাজতে হবে । এবার এই রুটি টাও উল্টে নিয়ে তার ওপর আরেকটা রুটি দিয়ে আবার ভাজতে হবে । এইভাবে বারে বারে উল্টে পাল্টে হালকা ভেজে নিয়ে একটা একটা করে শেঁকে নিতে হবে ।সবশেষে গরম গরম পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14697678











মন্তব্যগুলি (3)