চিলি চিকেন (Chilli chicken recipe in bengali)

নারী দিবস রেসিপি চ্যালেঞ্জ আমি এই রেসিপিটি প্রিয় নারী মিতালী ঘোষের জন্য বানালাম। চিলি চিকেন রেসিপিটি চিকেনর একটি দারুন রেসিপি। এই রেসিপিটি সবাই খুব পছন্দ করে।
চিলি চিকেন (Chilli chicken recipe in bengali)
নারী দিবস রেসিপি চ্যালেঞ্জ আমি এই রেসিপিটি প্রিয় নারী মিতালী ঘোষের জন্য বানালাম। চিলি চিকেন রেসিপিটি চিকেনর একটি দারুন রেসিপি। এই রেসিপিটি সবাই খুব পছন্দ করে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্র নিয়ে তারমধ্যে ডিম ফাটিয়ে দিতে হবে এরপর ময়দা, ২ টেবিল চামচ কর্ন ফ্লোউর, আদা রসুন বাটা, নুন গোল মরিচ গুঁড়ো ও ১ টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে একটা ব্যাটার বানাতে হবে।
- 2
এরপর চিকেন পিস গুলো তারমধ্যে দিয়ে দিতে হবে ও ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে।
- 3
এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে চিকেনের পিস গুলো প্রথমে হালকা ফ্রাই করে নিতে হবে ও পরে ডিপ ফ্রাই করে নিতে হবে।
- 4
এরপর ২ টেবিল চামচ তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারমধ্যে পেঁয়াজ,ক্যাপ্সিকাম ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজতে হবে।
- 5
এরপর একটা পাত্রে সোয়া সস, রেড চিলি সস, টমেটো সস ও ১/২ কাপ জল দিয়ে একটা মিশ্রন বানিয়ে নিতে হবে। ও পেঁয়াজ ক্যাপ্সিকাম ভাজা হয়ে গেলে তারমধ্যে দিয়ে দিতে হবে।
- 6
এরপর একটু নাড়াচাড়া করে তারমধ্যে ভেজে রাখা চিকেনের পিস গুলো দিয়ে দিতে হবে।
- 7
তারপর একটু নাড়াচাড়া করে তারমধ্যে ১/২ কাপ জলে কর্ন ফ্লোউর গুলে নিয়ে তারমধ্যে দিয়ে দিতে হবে। আবার একবার নাড়াচাড়া করে নিতে হবে।
- 8
ব্যাস গরমাগরম চিলি চিকেন তৈরি। ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (4)