ক্ষীর পোস্তর কদম ফুল (Kheer postor kadam phool recipe in Bengali)
#শিবরাত্রির
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাতা দিয়ে দুধ নাড়া চাড়া করে ফুটিয়ে দুধ টা অর্ধেক হলে এবার চিনি ও এক পিঞ্চ নুন দিয়ে আবার ফোটাতে হবে।এরপর দুধ টাকে নাড়া চাড়া করে ফুটিয়ে একদম শুকনো ক্ষীর তৈরী করতে হবে। মোটামুটি শুকনো হলে এবার গুঁড়ো দুধ অ্যাড করে আবার নাড়তে হবে। এবার নেরে ক্ষীর টা একদম শুকিয়ে ক্ষীরের ডো তৈরী করতে হবে। এবার গ্যাস অফ করে একটা থালা তে ঘি মাখিয়ে ক্ষীরের ডো রেখে ঠাণ্ডা করতে হবে।
- 2
এবার পোস্ত টা হালকা করে শুকনো আঁচে ভেজে নিতে হবে। অল্প করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়।
এবার ক্ষীরের ডো ঠান্ডা হয়ে গেলে হাতে ঘি এর প্রলেপ মাখিয়ে ডো ভালো করে মেখে তা থেকে ছোট ছোট লেচি কেটে গোল্লা পাকাতে হবে এবং একটি পাত্রে ঘি মাখিয়ে গোল্লা গুলো রাখতে হবে। - 3
এবার সব কটা গোল্লা পাকানো হয়ে গেলে পোস্ত র মধ্যে দিয়ে গোল্লা গুলো মাখাতে হবে। যেহেতু ক্ষীরের মধ্যে ঘি চিনি দেওয়া আছে তাই ক্ষীরের গা পোস্ত টেনে নেবে। এবার ঐ ভাবে একটা একটা করে গোল্লা পোস্ত র মধ্যে দিয়ে মাখিয়ে একটি পাত্রে রাখতে হবে। এরপর পরিবেশন করতে হবে - "ক্ষীর পোস্ত র কদম ফুল"
শিবরাত্রির উপোসের দিন বা ঠাকুর কেও ভোগে এই মিষ্টি দেওয়া যাবে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি