রান্নার নির্দেশ
- 1
ডিম ও আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হলো
- 2
সমস্ত সবজি কুচি করে কেটে নেওয়া হলো
- 3
কড়াইয়ে তেল গরম করে রসুন, পেঁয়াজ, ক্যাপ্সিকাম, টমেটো ভেজে নেওয়া হলো
- 4
ভাজা হয়ে আসলে তাতে স্বাদমতো নুন, পরিমাণমতো হলুদগুড়ো দিয়ে আলু সিদ্ধ যোগ করে ভালো করে নাড়িয়ে পুর তৈরি করে নেওয়া হলো
- 5
এখন ডিমগুলো মাঝখান বরাবর ভাগ করে নেওয়া হলো
- 6
এখন অর্ধেকটি ডিম নিয়ে আলুর পুর দিয়ে চারপাশ মুড়ে বল তৈরি করে নেওয়া হলো
- 7
পাউরুটির চারদিকের বাদামী অংশ বাদ দিয়ে বেলন চাকিতে সামান্য বেলে নিয়ে তাতে জলের ছিটে দিয়ে বলগুলির চারপাশ ভালো করে মুড়ে নেওয়া হলো
- 8
তারপর কড়াইয়ে তেল গরম করে তৈরি করা বলগুলি ভেজে তুলে নিয়ে স্যালাড ও সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ব্রেড এগ বল
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14729274






















মন্তব্যগুলি