ছোলার ঘুগনি (Cholar ghugni recipe in Bengali)

#নিরামিষ
বেনারসরের বিখ্যাত এক পদ হল ছোলার ঘুগনি । নিরামিষ এই পদটি পুরী বা কচুরীর সাথে পরিবেশন করা হয় ।আজ তাই এই নিরামিষ ছোলার ঘুগনি তৈরী করেছি ।
ছোলার ঘুগনি (Cholar ghugni recipe in Bengali)
#নিরামিষ
বেনারসরের বিখ্যাত এক পদ হল ছোলার ঘুগনি । নিরামিষ এই পদটি পুরী বা কচুরীর সাথে পরিবেশন করা হয় ।আজ তাই এই নিরামিষ ছোলার ঘুগনি তৈরী করেছি ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়াইতে ৩ টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে ২ টি তেজপাতা, ২ টি শুকনো গোটা লাল লংকা, ১/২ চা চামচ গোটা জিরে, ১ টি দালচিনি টুকরো ও ২ টি ছোট এলাচ ফোড়ন দিতে হবে । ফোড়নের গন্ধ বের হলে তাতে ২ টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভাজতে হবে ।
- 2
এবার তাতে কুচো করে কাটা ১ টি টমেটো দিয়ে আরেকটু কষে নিতে হবে । তারপর তাতে ২৫০ গ্রাম ছোলা (সিদ্ধ) ও ১ চা চামচ হলুদ গুঁড়ো দিতে হবে ।
- 3
এরপর ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো ও ২ চা চামচ লাল লংকা গুঁড়ো দিতে হবে ।
- 4
তারপর ১ টেবিল চামচ আমচুর, ২ চা চামচ কাঁচা লংকা(কুড়োনো) ও নুন স্বাদ মতো দিতে হবে ।
- 5
সব মশলাগুলো ছোলা সিদ্ধর সাথে ভাল করে নেড়ে-চেরে নিয়ে এক কাপ জল দিয়ে ঢাকা দিতে হবে ।
- 6
১০ মিনিট পর জল শুকিয়ে গেলে ওপর থেকে জুলিয়ান করে কাটা ১ চা চামচ আদা ও ১ চা চামচ লংকা কুচি ছড়িয়ে গরম গরম পুরী বা কচুরীর সাথে পরিবেশন করতে হবে ছোলার ঘুগনি ।
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (4)