চুই ঝালের স্পেশাল হালিম

আমাদের খুলনা অঞ্চলে বেশ জনপ্রিয়তা অর্জনের কারণে অনেকেই হয়ত চুইঝালের নাম জেনে থাকবেন। এটার শিকড়টাও খাওয়া যায় ডালটাও খাওয়া যায়।সাধারণত মাংসে ব্যবহার করা হয়।আজ আমি এটি দিয়ে হালিম রান্না করেছি।যা মাহে রমজানের ইফতারিতে অন্যতম আর একটি খাবার। যারা ঝাল পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করি এই রেসিপিটি।

রান্নার নির্দেশ
- 1
হালিম মিক্স এর সব উপদান এক সাথে নিয়ে দানা আকারে ব্লেন্ড করে নিতে হবে। এবার এক লিটার ফুটন্ত গরম পানিতে হালিম মিক্স আধা ঘণ্টা ভিজিয়ে রেখে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিতে হবে বেরেস্তার অর্ধেকটা উঠিয়ে রাখতে হবে আর অর্ধেকের মধ্যে রসুন এবং আদাবাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ও এতে সামান্য লবণ দিয়ে নিব।এরপর সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তখন হালিম মিক্স এর মসলা থেকে এক চামচ মসলা দিব।এরপর মাংস দিব ও হালিমের মশলার কিছুটা রেখে বাকিটা দিয়ে দিতে হবে।
- 2
মাংস কষানো হয়ে গেলে আমরা যে আধাঘন্টা আগে হালিম মিক্স ভিজিয়ে রেখেছিলাম ওটা পুরাটা ঢেলে দিয়ে পরিমান মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।নামানোর দশ মিনিট আগে চুই ঝাল গুলো ও বাকি হালিম মিক্স এর মশলাটুকু দিতে হবে। ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিব।
- 3
পাশে আর একটি ফ্রাই প্যানে সামন্য রসুন কুচি ও সরিষার তেল বাগার দিয়ে নামিয়ে হালিমের উপর ছড়িয়ে এতে ধনিয়া পাতা,আদা, শসা,কাঁচা মরিচ কুচি, বেরেস্তা ও লেবুর রস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার চুই ঝালের হালিম।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)