ফিরনি স্টাফড রাইসফ্লাওয়ার ডেকোরোল(Firni stuffed Rice deco roll recipe in Bengali)

#KastureesKitchen
#চালের রেসিপি
চাল গুঁড়ো দিয়ে বানানো এই রোল কেকটি খেতে অসাধারণ। কেসরী ফিরনি দিয়ে আমি এটাতে আনতে চেষ্টা করেছি দেশীয় ছোঁয়া।
ফিরনি স্টাফড রাইসফ্লাওয়ার ডেকোরোল(Firni stuffed Rice deco roll recipe in Bengali)
#KastureesKitchen
#চালের রেসিপি
চাল গুঁড়ো দিয়ে বানানো এই রোল কেকটি খেতে অসাধারণ। কেসরী ফিরনি দিয়ে আমি এটাতে আনতে চেষ্টা করেছি দেশীয় ছোঁয়া।
রান্নার নির্দেশ
- 1
সাদা কাগজে ফুলের ডিজাইন এঁকে নিতে হবে।
- 2
বেকিং ট্রেতে তেল মাখিয়ে কাগজ টা রেখে আবার তেল ব্রাস করে নেব। এবার পার্চমেন্ট পেপার রেখে তার উপরেও তেল ব্রাস করে নেব।
- 3
ডিজান বানানোর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে 3 ভাগে ভাগ করে নেব। একটা ভাগে লাল, আরেকটাতে হলুদ, অন্য টাতে সবুজ রঙ মিশিয়ে নেব।
- 4
তিনটি রঙের ব্যাটার তিনটি কোনে ভরে নেব।
- 5
এবার ট্রেতে রাখা পার্চমেন্ট পেপার এর উপর রঙিন ব্যাটার দিয়ে ডিজাইন বানিয়ে নেব। প্রায়োজনে টুথপিক দিয়ে ডিজাইন টা সুন্দর করে স্প্রেড করে নিতে হবে। এবার ট্রেটাকে কয়েকবার ট্যাপ(tap) করে ফ্রিজে রেখে দিতে হবে 10 মিনিট।
- 6
কেক ব্যাটার বানানোর জন্য ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নেব।
- 7
ডিমের সাদা অংশ আর ভিনেগার মিশিয়ে ইলেকট্রিক হুইস্ক দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে 3 বারে 1/3 কাপ চিনি মিশিয়ে মিশিয়ে ফেটিয়ে নেব সফ্ট পিক না আসা অবধি।
- 8
ডিমের কুসুমের সঙ্গে 1/3 কাপ চিনি মিশিয়ে ফেটিয়ে নেব হালকা হলুদ রঙের
হওয়া অবধি। - 9
এবার চাল গুঁড়ি আর বেকিং পাউডার মিশিয়ে চেলে নেব আর ডিমের
কুসুম এর মিশ্রনের সঙ্গে মিশিয়ে নেব কাট এন্ড ফোল্ড মেথডে। তেল আর গোলাপ জল দিয়ে মিশিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী 1 থেকে 2 টেবিল চামচ দুধ মিশিয়ে নেব। - 10
এবার ডিমের সাদা অংশ টা এর সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে নেব।
- 11
ফ্রিজ থেকে বেকিং ট্রে বের করে তার উপর ব্যাটার ঢেলে 3 থেকে 4 বার ট্যাপ করে নেব। এবার প্রিহিটেড ওভেনে 10 থেকে 12 মিনিট বেক করে নেব।
- 12
ফিরনি বানানোর জন্য দুধ, চাল গুঁড়ি আর চিনি ভালো করে ফুটিয়ে নেব। মিশ্রন ঘন হয়ে এলে গোলাপজল আর কেসর মিশিয়ে নেব। ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে।
- 13
কেক বেক হয়েগেলে পর্চমেন্ট পেপার সুদ্ধ বেকিং ট্রে থেকে বের করে নেব। একটা থালা কেকের ওপর রেখে কেক টা উল্টো করে পেপার টা সাবধানে খুলে নেব।
- 14
নতুন একটা পার্চমেন্ট পেপার কেকের ওপর রেখে আবার কেকটাকে উল্টে দিতে হবে।
- 15
এবার কেকের একটা সাইড সামান্য টেরচা করে কেটে বাদ দেব। আর পুরো কেকটাতে ছুরি দিয়ে লম্বা লম্বা করে হালকা করে কাটা মার্ক দিয়ে দেব যাতে কেক রোল করতে অসুবিধা না হয় ।
- 16
এবার ঠান্ডা ফিরনি এর উপর স্প্রেড করে দিতে হবে। আর রোল করে ওই পার্চমেন্ট পেপারটা দিয়ে মুড়ে ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা রেখে দিতে হবে।
- 17
তার পর বের করে সাইড গুলো কেটে দিতে হবে। স্লাইস করে সার্ভ করুন রাইস ডেকোরোল।
Keywords
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি (28)