রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাঁড়িতে গরুর গোশত এর সাথে সয়াবিন তেল, কাঁচামরিচ, রিং করে কাটা পিয়াজ, পিয়াজ কুচি ছাড়া সব মাখিয়ে 7/8 ঘন্টা মেরিনেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।
- 2
মেরিনেট হয়ে গেলে একটি বড় ননস্টিক প্যানে সয়াবিন তেল গরম করে তাতে গোটা গরম মশলা ছেড়ে দিতে হবে। এরপর তাতে পিয়াজ কুচি সোনালী রং করে ভাজতে হবে।
- 3
তারপর তাতে মেরিনেট করে রাখা গোশত দিয়ে কষাতে হবে। এই পর্যায়ে তাতে 1/2 কাপ পানি দিয়ে দিবেন । এখন গোশত পুরাপুরি সেদ্ধ না হয়ে আসা পর্যন্ত মধ্যম আচেঁ রান্না করবেন।
- 4
গোশত হয়ে আসলে তাতে, এক চিমটি টালা জিরার গুড়া, কাঁচামরিচ, রিং পিয়াজ দিয়ে আরো 5/7 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিবেন।
- 5
এরপর পিয়াজ বেরেস্তা করে উপরে ছিটিয়ে পরিবেশন করুন মজাদার বিফ হাঁড়ি কাবাব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14806021







মন্তব্যগুলি