মাটন কষা (mutton kosha recipe in bengali)

Suparna Bhattacharjee @cook_26713400
মাটন কষা (mutton kosha recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
মাটন ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সর্ষের তেল,নুন,হলুদ,আদা,রসুন পেস্ট,পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আলুর টুকরো গুলো ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম।
- 2
ওই তেলেই গোটা গরম মসলা, তেজ পাতা দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে ম্যারিনেট করা মাটন কড়াই এ বসিয়ে দিলাম।ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকা সরিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু গুলো দিয়ে দেবো,যখন মসলার গন্ধ চলে যাবে ।আবার কিছুক্ষণ কষিয়ে ২কাপ গরম জল দিয়ে কম আচে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম।কিছুক্ষণ পর পর দেখতে হবে।মাংস সেদ্ধ হলে আঁচ নিভিয়ে গুঁড়ো গরম মসলা দিয়ে নামিয়ে নিলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14806772







মন্তব্যগুলি (4)