সুজির শাহী লেয়ার হালুয়া
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়াইতে শুকনো সুজি নেড়েচেড়ে ভেজে নিবো, খেয়াল রাখবো যাতে সুজি পুড়ে না যায়।এবারে সুজি ভাজা হয়ে গেলে এতে দেড় লিটার তরল দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো,তাতে সুজি দলা না পাকে,এবারে এলাচ ও তেজপাতা দিয়ে নেড়েচেড়ে নিবো।সুজি ঘন হয়ে এলে দুই টি হাঁড়ি তে দুইভাগ করে নিবো,একটি তেল কমলা রঙের ফুড কালার ও আরেকটিতে সবুজ ফুড কালার মিশিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিবো।এই সময় চুলার আঁচ লো থাকবে।
- 2
এবারে দুই কালারের সুজির মধ্যে ১টে করে ঘি ও ১/২চা চামচ করে গোলাপ জল দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিবো। এবং তেজপাতা ও এলাচ তুলে নিবো।
- 3
এবারে একটি বাটি বা মোল্ডে যেতাটে সুজির লেয়ার করবো তা তে সামান্য ঘি মাখিয়ে প্রথমে কমলা রং এর সুজি,তারপর সবুজ রঙের সুজি তারপর আবার কমলা সুজি দিয়ে হাত দিয়ে চেপে চেপে প্লেইন করে এটা ১ঘন্টার জন্য ফ্রীজে রেখে দিবো,জমাট বাঁধতে।
- 4
১ঘন্টা পর মোল্ড থেকে বেড় করে নিবো লেয়ার হালুয়া।
- 5
এবং পছন্দ মতো কেটে পিস করে তাতে পেস্তা কুচি ও কাজুবাদাম ছড়িয়ে পরিবেশন করবো দারুন স্বাদের সুজির শাহী শেয়ার হালুয়া।
ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি