Shrimp cream cheese roll (Frozen Food)

Ummay Habiba @habiba2125
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছের মাথা ও খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে।
- 2
এরপর একটা প্যানে বাটার নিয়ে তাতে রসুন বাটা ছেড়ে দিন।
- 3
রসুন বাটা একটু গোল্ডেন কালার হয়ে আসলে তাতে চিংড়ি মাছ দিয়ে দিন।
- 4
চিংড়ি মাছ গোল্ডেন কালার হয়ে আসলে তাতে একে একে পাপরিকা পাউডার, গোল মরিচের গুঁড়ো, লবণ দিয়ে নেড়ে চেড়ে নিন।
- 5
চিংড়ি মাছ হয়ে আসলে একটি বাটিতে নিয়ে তাতে ক্রিম চিজ দিয়ে ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নিন।
- 6
এরপর কেনা বা বাসায় বানানো স্প্রিং রোল শিট নিয়ে তাতে মিশ্রণ পুরে বানিয়ে নিন মজাদার ও সুস্বাদু স্রিম্প ক্রিম চিজ রোল।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14807941




মন্তব্যগুলি (3)