ডিমের চপ

#ঝটপট
রেসিপির পিছনে গল্পটা আসলে কিছুই না ডিম চপ যে সবসময় লম্বা লম্বা হবে তা কোথাও লেখা নেই তাই একটু ভিন্ন আকারে ডিম চপ বানিয়ে আনলাম।
ডিমের চপ
#ঝটপট
রেসিপির পিছনে গল্পটা আসলে কিছুই না ডিম চপ যে সবসময় লম্বা লম্বা হবে তা কোথাও লেখা নেই তাই একটু ভিন্ন আকারে ডিম চপ বানিয়ে আনলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সেদ্ধ করা আলু গুলো সাথে ভালো করে পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ ও শুকনা মরিচ দিয়ে ভর্তা তৈরি করে নিতে হবে। এরপর ডিমগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে।
- 2
তারপরে আলু গুলোকে গোল গোল করে তার মধ্যে ডিম পুরি হিসেবে দিয়ে নিজেদের মনের মত আকারে তৈরি করে নিতে হবে। এখানে আমি গোল গোল করে করেছি আপনারা আপনাদের ইচ্ছা মত করে নিতে পারেন।
- 3
এরপর বেসনের মধ্যে এক চিমটি লবন মরিচ গুড়া ও বেকিং পাউডার দিয়ে পরিমান মতো পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণটি বেশি ঘন হবে না আবার বেশি পাতলা হবে না। তারপর তৈরি করে রাখা ডিম চপ গুলো বেসনের চুবিয়ে ডুবো তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি আপনাদের সুস্বাদু ডিমের চপ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি