বরবটি, গাজর,পেপের বেগুনি

বেগুন দিয়ে তো সবাই বেগুনি খায় ,এলারজি জন্য যারা খেতে পারে না তাদের জন্য পেপেটাই পারফেক্ট। আর গাজর দিয়ে প্রথম ট্টাই করলাম সত্যি খুব মজা হয়েছে তাই আজ আমি সবগুলোর রেসিপি দিলাম, যেকোন ধরনের সবজি দিয়েই করা যায় । #Happy

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেসন এ আদা,রসুন,মরিচ,হলুদ,ধনে.,জিরা.বেকিং পাউডার,লবন দিয়ে মেখে অল্প অল্প পানি এড করে বেসন গুলে রাখবেন 1 ঘন্টা রেস্ট এ। গুলা টা তেমন পাতলা বা ভারি হবে না সবজির গায়ে যেন গোলা লেগে থাকে সেরকম ভাবে করে নিলাম
- 2
গাজর,পেপে ছিলে পাতলা করে কেটে ধয়ে নিয়ে পানি ঝরিয়ে রাখলাম,বরবটি পছন্দমত সাইজ করে কেটে ধুয়ে রাখলাম
- 3
এবার কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে সবজি বেসনে ভুবিয়ে ডুবো তেলে ভেজে নিব বাদামি করে
- 4
ভাজার পর ডিস এ তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি