স্টাফড আচারি পটল ফ্রাই (Stuffed Achari Potol Fry recipe in Bengali)

#পটলমাস্টার
পটল আমরা নানাভাবে রান্না করি। পটলের ভিতর টক ঝাল পুর দিয়ে এই ফ্রায়েড আইটেম নিঃসন্দেহে একটি দারুন ভেজ স্টার্টার। স্ন্যাকস হিসেবেও খাওয়া যায়।
স্টাফড আচারি পটল ফ্রাই (Stuffed Achari Potol Fry recipe in Bengali)
#পটলমাস্টার
পটল আমরা নানাভাবে রান্না করি। পটলের ভিতর টক ঝাল পুর দিয়ে এই ফ্রায়েড আইটেম নিঃসন্দেহে একটি দারুন ভেজ স্টার্টার। স্ন্যাকস হিসেবেও খাওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
পটল ধুয়ে একটা লাইন ছেড়ে ছেড়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে পটলের ভিতরের বীজ শাঁস স্কুপ করে বের করে নিতে হবে। পটলের গায়ে সামান্য লবণ সামান্য হলুদগুঁড়ো মাখিয়ে হাল্কা এপিঠ ওপিঠ ফ্রাই করে নিতে হবে।
- 2
আলু ম্যাশ করে নিতে হবে। কড়াইয়ে ২টেবিলচামচ সাদাতেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে পটলের বীজ শাঁস দিয়ে ভাজতে হবে।
- 3
ম্যাশড আলু দিয়ে নাড়তে হবে। একেএকে লবণ, চিনি, ১/২চা চামচ হলুদগুঁড়ো, ১চা চামচ লঙ্কাগুঁড়ো, ভাজামশলা, আমতেল, আমচূড় পাউডার দিয়ে কষতে হবে। শেষে ধনেপাতা কুচি দিতে হবে। পুর বানানো হলে পটলের পেট চিড়ে পুর স্টাফ করে দিতে হবে।
- 4
একটা বাটিতে বেসন, চালের গুঁড়া, লবণ, ১/২চামচ লঙ্কাগুঁড়ো, ১/২চামচ হলুদগুঁড়ো, আজোয়ান দিয়ে ঠান্ডাজল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। এতে ১টেবিলচামচ রোস্টেড সাদাতিল দিতে হবে।
- 5
কড়াইয়ে সাদাতেল গরম করে স্টাফড পটল গুলো ব্যাটারে কোট করে গোল্ডেন ব্রাউন করে ডিপফ্রাই করে করে নিতে হবে।
- 6
সার্ভিং প্লেটে রেখে উপরে বিটলবন, চাটমশলা ছড়িয়ে স্যস ও সালাদ সহযোগে পরিবেশন করতে হবে স্টাফড আচারি পটল ফ্রাই।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (13)