পনিরের ডালনা (Paneerer dalna recipe in Bengali)

#আলু
নিরামিষ খাবারের দিন গুলোতে পনির দিয়ে তৈরি এই রেসিপিটি চটজলদি বানিয়ে ফেলা যায়, গরম ভাতের সাথে এই পদটি জমিয়ে খাওয়া যায়।
পনিরের ডালনা (Paneerer dalna recipe in Bengali)
#আলু
নিরামিষ খাবারের দিন গুলোতে পনির দিয়ে তৈরি এই রেসিপিটি চটজলদি বানিয়ে ফেলা যায়, গরম ভাতের সাথে এই পদটি জমিয়ে খাওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল গরম করে পনির ও আলু ভেজে তুলে নিতে হবে।
- 2
ঐ তেলে গোটাজিরে,শুকনো লঙ্কা ও গোটা গরমমশলা ফোঁড়ন দিয়ে তাতে টমেটো কুচি, আদাবাটা দিয়ে নেড়েচেড়ে তারপর তাতে একে একে গুঁড়ো মশলা ও সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 3
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ভেজে রাখা আলু দিয়ে একদম কম আঁচে কষিয়ে নিতে হবে।
- 4
পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে এবং আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পনির দিতে হবে।
- 5
ঝোল ঘন হয়ে এলে তাতে গরমমশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিট।
- 6
১০ মিনিট পর গরম ভাতের সাথে পরিবেশন করুন পনিরের ডালনা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি