মিনি জ্যাম ক্রোস্যান্ট (mini jam croissant recipe in bengali)

আমার মা যে কোনো কিছু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন । তাই মাদার্স ডে উপলক্ষ্যে মা আর আমার পছন্দ মত এই মিনি জ্যাম ক্রোস্যান্ট বানালাম খুব অল্প উপকরণের সাহায্য এই পদটি খুব সহজেই বানানো যায় আর এটা খেতেও দারুণ।

রান্নার নির্দেশ
- 1
ময়দার মধ্যে 1চিমটি নুন, চিনির গুড়ো, বেকিং টাই আর মেল্টেড বাটার মিশিয়ে ভালো করে ময়ান দিতে হবে। তারপর প্রয়োজনমতো দুধ ঢেলে ডো বানিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে প্রায় 15মিনিট রেখে দিতে হবে ।
- 2
15 মিনিট পর ময়দার ডো থেকে লেচি কেটে রুটির মতো বেলে নিতে হবে ।
- 3
৪-৫ টা রুটি বেলা হয়ে গেলে প্রথমে একটা রুটি বিছিয়ে তার উপর বাটার মাখিয়ে একটু ময়দা ছড়িয়ে আরেকটা রুটি চাপান।এভাবে ৪-৫টা রুটি পর পর লেয়ার করে নিতে হবে
- 4
এবার সবগুলো একসাথে হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে । তার একটি ছুরির সাহায্য সমানভাবে 8 টুকরো কেটে নিতে হবে । প্রত্যেক টুকরোর ওপর একটু করে জ্যাম দিয়ে রোল করে ফোল্ড করে নিতে হবে ।
- 5
এবার একটি কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে ক্রোস্যান্টগুলো একটা একটা করে ছেড়ে সোনালি করে ভেজে নিলেই রেডি মিনি জ্যাম ক্রোস্যান্ট। পরিবেশনের সময় ওপর থেকে একটু বাটার ব্রাশ করে ও চিনির গুড়ো ছড়িয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)