প্রণ পাকোড়া।

এটি ভীষণ মজার একটি রেসিপি।আমার বাসায় ইফতারে কোন মেহমান বা প্রিয় কেউ এলে আমি ঝটপট এই রেসিপিটি তৈরী করে ফেলি।প্রণ পাকোড়া খেতে ভীষণ মজার এবং ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে সহজেই তৈরী করে নেয়া যায়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- 2
এরপর একটি বড় পাত্রে চিংড়ি সয়াসস, ময়দা,কর্ণফ্লাওয়ার, গোলমরিচ গুড়া,ডিম,কাচামরিচ কুচি,পেয়াজকুচি, স্বাদমতো লবণ,বেকিং পাউডার, সামান্য পানি,টেস্টিংসল্ট সব ভালো করে মাখিয়ে নিতে হবে।ব্যাটার টি আঠালো এবং ঘন হবে।
- 3
এরপর কড়াইতে তেল দিতে হবে।
- 4
তেল গরম হলে একটি করে চিংড়ি নিয়ে ভাজতে দিতে হবে।চাইলে এটি কুচো চিংড়ি দিয়েও তৈরী করা যায়,সেক্ষেত্রে ভাজার সময় ১ টেবিল চামচ ব্যাটার নিয়ে ভাজতে হবে।
- 5
দুপাশ ব্রাউন করে ভেজে নামিয়ে নিতে হবে প্রণ পাকোড়া।গরম গরম সার্ভ করুন টমটো সসের সঙ্গে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)