ঠাকুরবাড়ির মরিচ ঝোল (Marich jhol recipe in bengali)

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুরবাড়ির বিভিন্ন রান্নার কথা আমরা জানি তারমধ্যে এই মরিচ ঝোল পদটি অন্যতম। কোনরকম মশলা ছাড়াই এই পদটি বানানো হয়। খেতেও খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর।

রান্নার নির্দেশ
- 1
১ টা কড়াই নিয়ে তারমধ্যে তেল ও ১ চামচ ঘি দিতে হবে।
- 2
এরপর তেল গরম হয়ে এলে তারমধ্যে ১ চামচ কালো জিরে ও ২টি কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে।
- 3
তারপর এরমধ্যে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে তারমধ্যে কেটে রাখা কুমড়ো দিয়ে ভাজতে হবে।
- 4
তারপর তারমধ্যে কেটে রাখা পটল ও ঝিঁঙ্গে দিয়ে দিতে হবে। ভালো করে ভেজে নিতে ।
- 5
এরপর তার মধ্যে নুন ও চিনি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ৫-৬ মিনিট ঢেকে দিতে হবে।
- 6
এরপর ব্লেন্ডারে ২ চা চামচ কালো জিরে, ২টি কাঁচা লঙ্কা ও দুধ দিয়ে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 7
এরপর ঢাকা খুলে তারমধ্যে কালো জিরে ও দুধের পেস্ট দিয়ে দিয়ে দিতে হবে।
- 8
এরপর ৩-৪ মিনিট নাড়াচাড়া করে তারমধ্যে ১ চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।
- 9
ব্যাস ঠাকুরবাড়ির মরিচ ঝোল তৈরী।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)