সরষে ট্যাংরা ভাপা (Sorse Tangra Bhapa Recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
সর্ব প্রথমে সমস্ত সবজিগুলো কুচিয়ে নিতে হবে।
- 2
এবার সরষে, পোস্ত মিহি করে বেটে একটি পেস্ট তৈরি করে নিতে হবে।
- 3
এবার একটি পাত্রে মাছ ধুয়ে জল ঝরিয়ে সমস্ত কুচি করে রাখা সবজিগুলো, সরষে পোস্ত বাটা, স্বাদমতো লবণ, তেল, লঙ্কা গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে কলাপাতায় রেখে কলাপাতা টা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে।
- 4
এবার একটি করাতে এক চামচ তেল দিয়ে সেটাকে অল্প গরম করে মোড়ানো কলাপাতা বসিয়ে দিতে হবে।
- 5
তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে মিনিট সাতেক।
- 6
৭ মিনিট বাদে কলাপাতার রং বদল হয়ে গেলে খুন্তির সাহায্যে কলাপাতা টিকে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে ৭-৮ মিনিট।
- 7
৮ মিনিট বাদে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ বাদে পরিবেশন করুন গরম গরম সরষে ট্যাংরা ভাপা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15025049




মন্তব্যগুলি (2)