লুচি ছোলার ডাল (luchi cholar daal recipe in bengali)

Paulamy Sarkar Jana @cook_psj06
লুচি ছোলার ডাল (luchi cholar daal recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দাটা ময়ন গুলো দিয়ে অল্প জল দিয়ে ভাল করে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে
- 2
এবার কড়াইতে তেল ভালো করে গরম করে ওই ময়দা থেকে লেচি কেটে লুচি বেলে গরম তেলে আস্তে আস্তে লুচি ভেজে তুলে নিতে হবে
- 3
ছোলার ডাল প্রথমে প্রেসার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিতে হবে সেদ্ধ করার সময় অল্প পরিমাণ নুন ও গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে
- 4
এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিতে হবে
- 5
এবার দু'চারটে চিনির দানা দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে আদা বাটা টা একটু ভাজা হয়ে এলে ডালটা তার মধ্যে দিয়ে সাঁতলে নিতে হবে
- 6
ডালটা ভালো করে ফুটে গেলে পরিমাণমতো নুন মিষ্টি দিয়ে, নামানোর সময় ঘি উপর দিয়ে ছড়িয়ে গরম গরম লুচি ছোলার ডাল পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15034101









মন্তব্যগুলি (11)