চিকেন গালোটি কাবাব (chicken galouti kebab recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
হাট ছাড়ানো মুরগির মাংস ছোট ছোট পিস করে নিয়ে মিক্সার গ্রাইন্ডার খুব মিহি করে পেস্ট করে নিতে হবে।
- 2
মাঝারি আঁচে একটি প্যান গরম করুন। গাল ওয়াতের যাবতীয় মসলা গোলাপের পাপড়ি ছাড়া রোস্ট করে নিন অল্প আঁচে। শুকনো গোলাপের পাপড়িগুলি ভালভাবে মেশান।
মশলা পুরোপুরি ঠান্ডা হতে দিন। মশলাটা পুরো গুঁড়ো করে নিন। - 3
একটি মিক্সিং বোলে পেস্ট করা মাংস, তৈরি মশলার মিশ্রণ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেষ্ট, ঘি,নুন, রেড চিলি পাউডার, কাঁচাপেঁপে, কেওড়া জল, গোলাপজল, মিশিয়ে ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে নিন।
ন্যূনতম ২ ঘন্টা বা ওভার নাইট মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন। - 4
মাংস নরমাল টেম্পারেচার এ এলে রোস্টেড ছাতু দিয়ে ভালো করে মিক্স করে নিন। টেস্টের জন্য আরও কিছুটা নুন এড করতে পারেন। এবার কাঠ কয়লা জ্বালিয়ে একটা বাটিতে রেখে অল্প ঘি কাঠ কয়লার ওপর ছড়িয়ে দিয়ে
বাটিটা মাংসের বাটি মাঝখানে রেখে উপর থেকে ঢাকা দিয়ে দিন। 5 মিনিট পর ঢাকায় খুলন। একটা স্মোকি ফ্লেভার আসবে মাংসের মধ্যে যে টা কাবাব এর জন্য একদম আইডিয়াল। - 5
এবার ফ্ল্যাট প্যানে নিন। এক চামচ ঘি দিয়ে মাঝারি আঁচে হাতে জল দিয়ে এবং মাংসের মিশ্রণের একটি অংশ নিন এবং চ্যাপ্টা করে কাবারের মতো করে প্যানে ফ্রাই করুন। 5-6 মিনিট করে এক একটা পিঠ ফ্রাই করতে হবে খুব কম আচে। দু'দিকে সোনালি হয়ে এলে
টিস্যু পেপারে তুলে নিন। - 6
একটা প্লেটে কাবাব সাজিয়ে ওপর রিং অনিয়ন, পুদিনা পাতা, লেবুর রস, গ্রীন চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (10)