লুচি আলুর দম। (luchi and aloor dum recipe in Bengali)

Moumita Mou Banik @cook_25729127
লুচি আলুর দম। (luchi and aloor dum recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
লুচি বানানোর জন্য ময়দা টাকে ভালোভাবে টক দই, তেল, নুন, বেকিং পাউডার ও গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর সেই ডাউ থেকে লেচি কেটে বেলে নিয়ে গরম তেলে ভাজলেই তৈরি হয়ে যাবে আমাদের সবার পছন্দের গরম গরম লুচি।
- 2
আলুরদম বানানোর জন্য আমি আলুগুলো সেদ্ধ করে নিয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপর সেই তেলের মধ্যে মগজ,পোস্ত, কাজুবাদাম বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর টক দই মিশিয়ে নিলাম।
- 3
এরপর তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিলাম ।এরপর হলুদ গুঁড়ো, কাশ্মিরী লাল লঙ্কার গুঁড়ো ও গরম মসলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। সবশেষে ফ্রেশ ক্রিম ও কসৌড়ী মেথি দিয়ে দিলাম। এভাবেই পরিবেশন করলাম গরম গরম লুচি ও আলুরদম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15085978




মন্তব্যগুলি