দই চিকেন (doi chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাংসের মধ্যে দই দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে আধাঘন্টা রেখে দিতে হবে। আধাঘন্টা পর লঙ্কাগুঁড়ো রসুনবাটা সামান্য হলুদ এক চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরা গুঁড়ো আদা বাটা দিয়ে মাখিয়ে আরো এক ঘণ্টার মত ঢেকে রেখে দিতে হবে।
- 2
কড়াইতে পরিমাণমতো তেল গরম করে নিতে হবে তারপর তাতে কেটে রাখা পিয়াজ গুলো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারমধ্যে মেখে রাখা চিকেন দিয়ে দিতে হবে। তারপর অল্প আঁচে রান্না করতে হবে।
- 3
মাংসটা কষে জল শুকিয়ে গেলে এক কাপ মত দুধ দিয়ে দিতে হবে আর অল্প আঁচে মাংস টা সেদ্ধ করে কষিয়ে নিতে হবে।
- 4
কষে তেল বেরিয়ে এলে গ্যাস অফ করে ঢেকে রাখতে হবে। পনেরো-কুড়ি মিনিট পর খাওয়ার জন্য পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15290141











মন্তব্যগুলি