রান্নার নির্দেশ
- 1
তেল গরম করে আলু ভেজে তুলে নেব।
- 2
মাংস অল্প পেয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প সরষের তেল হলুদ দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ।
- 3
তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর চিনি দিয়ে গন্ধ বের হলে বাকি পেয়াজ কুচি দিয়ে ভাজব ।পেয়াজ ভাজা হলে ওর মধ্যে মেখে রাখা মাংস টা দিয়ে দেব। তার মধ্যে লংকা গুঁড়ো,কাশ্মিরী লংকা গুঁড়ো,কাচা লংকা, নুন,টমেটো ও ভিনিগার দিয়ে কম আচে ঢেকে রাখব ১০ মিনিট।
- 4
১০ মিনিট পর মাংস থেকে জল বের হলে ফ্লেম হাই করে মাংস টা ভালো করে কসিয়ে নেব।
- 5
মাংস ভালো করে কসানো হলে আলু দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে নেরেচেড়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দেব।
- 6
৩০-৪০ মিনিট পর দেখে নিতে হবে মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়ে গেলে ঝোল কমিয়ে নামিয়ে নেব।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15323926






মন্তব্যগুলি (6)