ভোগের খিচুড়ি (bhoger khichuri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।ডাল গুলো শুকনো খোলাই ভেজে নিতে হবে।
- 2
তারপর চুলায় কড়াই বসিয়ে তাতে চার চামচ তেলও দুই চামচ ঘি দিয়ে গরম করে নিয়ে তাতে গোটা জিরে,গোটা শুকনো লঙ্কাও তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তাতে চাল ও ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে পরিমাণমতো জিরেগুঁড়ো,আদা বাটা,লবণ,হলুদগুড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় দশ থেকে পনেরো মিনিট ভেজে নিতে হবে।
- 3
ভাজা হয়ে গেলে তাতে জল ঢেলে দিয়ে গোটা কাঁচা লঙ্কা,কাজুবাদাম ও কিসমিস দিয়ে দিতে হবে।জল ফুটে উঠলে চুলার আচ মিডিয়াম করে দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে চাল ও ডাল সিদ্ধ হয়ে গেছে কিনা।তারপর এক চামচ চিনি ও গরম মসলারগুড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট।
- 4
দশ মিনিট পর ঢাকনা খুলে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি