সোয়া বাটার মশালা (Soya butter masala recipe in Bengali)
#কুকপ্যাড
#Sarekahon
সোয়া বাটার মশালা (Soya butter masala recipe in Bengali)
#কুকপ্যাড
#Sarekahon
রান্নার নির্দেশ
- 1
সোয়াবিন সেদ্ধ করে চেপে চেপে জল ঝরিয়ে নিন। এবার এর মধ্যে দিয়ে দিন দই, আধ চা-চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধ চা-চামচ গরম মশলা গুঁড়ো এবং সামান্য নুন। খুব ভালো করে মিশিয়ে নিন এবং ১৫ মিনিট এর জন্য ম্যারিনেট করে রাখুন।
- 2
এবার প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে নিন। গরম হয়ে গেলে দিয়ে দিন ১/২ চা চামচ জিরা, থেঁতো করা এলাচ, দারচিনি, থেঁতো করা গোলমরিচ ও লং। একটু ভেজে নিন এবং এবার দিয়ে দিন রসুন, আদা, কাজুবাদাম, কুচোনো পেঁয়াজ, এবং কুচোনো টমেটো।
- 3
পুরো মিশ্রনটি একটু কষিয়ে নিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিন। ১০ মিনিট পর যখন মশলা নরম হয়ে আসবে এবং টমেটো নরম হয়ে যাবে তখন পুরো মিশ্রনটি একটি পাত্রে তুলে রাখুন।
- 4
এবার ম্যারিনেটেড সোয়াবিন এক চামচ তেল গরম করে তাতে সামান্য ভেজে তুলে রাখুন।
- 5
ভেজে রাখা মশলা পেস্ট করে নিন। এর সাথে দুধ মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করুন।
- 6
এরপর কড়াইতে ১ টেবিল চামচ মাখন ও ১ টেবিল চামচ ঘি দিয়ে দিন। কম আঁচে রান্না করতে হবে। মাখন ও ঘি গলে এলে এর মধ্যে দিয়ে দিন তেজপাতা ও লাল লঙ্কা গুঁড়ো। একটু মিশিয়ে নিন এবং এর পর দিয়ে দিন পেস্ট করে নেওয়া মশলা। ভালো করে কষিয়ে নিন।
- 7
কষানোর পর তাতে ১/২ চা চামচ গরম মসলা, নুন, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো ও ১ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 8
মশলা ভালো করে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিন সোয়াবিন। একটু নাড়াচাড়া করে দিয়ে দিন কসুরি মেথি। এক মিনিট আরো নাড়াচাড়া করে দিয়ে দিন ফ্রেশ ক্রিম।
- 9
ভালো করে মিশিয়ে নিন এবং আঁচ বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ঢেলে দিন এবং পুদিনাপাতা ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি