মালাই কোফতা (Malai Kofta recipe in Bengali)

অষ্টমীর নিরামিষ ভোজী সকল মানুষের জন্য মালাই কোফতা দারুন একটি লোভনীয় খাবার।
মালাই কোফতা (Malai Kofta recipe in Bengali)
অষ্টমীর নিরামিষ ভোজী সকল মানুষের জন্য মালাই কোফতা দারুন একটি লোভনীয় খাবার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছানাটাকে লঙ্কাগুঁড়ো নুন সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিতে হবে। তারপর ছোট ছোট গোল বানাতে হবে।
- 2
তারপর কড়াইতে সরষের তেল গরম করে ছানার বলগুলো ভেজে নিতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে তাতে প্রথমে গোটা গরম মসলা দিয়ে দিতে হবে তারপর ক্যাপ্সিকাম কুচি দিতে হবে। তারপর আদা বাটা,কাঁচা লঙ্কা, জিরে- ধনে গুঁড়ো,টমেটো বাটা, দিয়ে মিডিয়াম আঁচে মশাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে গেলেন তারমধ্যে কাজুবাটা পোস্ত বাটা দিয়ে ভাজা ছানার বলগুলো দিয়ে সামান্য জল দিয়ে পরিমাণমতো নুন দিয়ে ঢেকে দিতে হবে।
- 4
১০ মিনিট অল্প আঁচে ঢেকে রাখার পর গ্যাস বন্ধ করে দিতে হবে। তার পর রুটি,নান, বা নিরামিষ ফ্রাইড রাইস এর সাথে পরিবেশন করুন দারুন লাগবে।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি