কমলার খোসার ক্যান্ডি(Candied orange peel)

#cookeverypart
কমলার খোসা আমরা সাধারণত ফেলেই দেই, কিন্তু এই খোসা ফেলে না দিয়েও যে দূর্দান্ত মজার কিছু বানানো যায়,তা আজ শেয়ার করবো।
কমলার খোসার ক্যান্ডি(Candied orange peel)
#cookeverypart
কমলার খোসা আমরা সাধারণত ফেলেই দেই, কিন্তু এই খোসা ফেলে না দিয়েও যে দূর্দান্ত মজার কিছু বানানো যায়,তা আজ শেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২ টা কমলার খোসা ছাড়িয়ে ভিতরের সাদা আশ গুলো ছাড়িয়ে নিবো এবং চিকন লম্বা লম্বা করে কেটে নিবো।
- 2
এবারে একটি হাড়িতে ২ কাপ পানি ফুটিয়ে এর মধ্যে কমলার খোসার টুকরা গুলো দিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট এর জন্য সিদ্ধ করে নিবো।
- 3
খোসার টুকরা গুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে পানি ছেঁকে নিবো এবং একটু ড্রাই করে নিবো।
তারপর আরেকটি হাড়িতে ১ কাপ পানি ও ১/২ কাপ চিনি দিয়ে সিরা তৈরি করে নিবো এবং সিরার মধ্যে সিদ্ধ করা খোসার টুকরা গুলো দিয়ে ঢাকনা দিয়ে ১৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিবো।এরপর সিরায় একটু আঠালো ভাব চলে এলে নামিয়ে ঠান্ডা করে নিবো। এবং একটা চিমটা দিয়ে ক্যান্ডি গুলো কে তুলে নিয়ে ২ টেবিল চামচ চিনির মধ্যে গরিয়ে কোট করে নিবো। - 4
সবশেষে পছন্দ মতো পরিবেশন করবো ।এটি এমনিতেই খেতে অনেক মজা।তবে কেক,বিস্কুটের বানানোর সময় ও আমরা এই ক্যান্ডি ব্যবহার করতে পারবো। এবং এটি এয়ার টাইট জ্বার এ রেখে ফ্রীজে প্রিজার্ভ করে রাখা যায় অনেক দিন।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)