ডালগোনা ক্যান্ডি (Dalgona candy, recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা নন্ স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে চিনি টা দিয়ে সমানে কাঠের হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে।
- 2
কিছুক্ষন পরে চিনি গলে গিয়ে লালচে রং হবে এবং পুরো গলে যাবে।
- 3
এবারে বেকিং সোডা মিশিয়ে ভালো ভাবে নাড়তে হবে এবং ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
- 4
এবারে একটি প্লেটের ওপরে ঘি ব্রাশ করে তার ওপরে অর্ধেকের বেশী গলানো চিনির জিনিস টা ঢেলে দিতে হবে।
- 5
এবারে বাকি টার মধ্যে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে এবং প্লেটের ওপরে ঢেলে দিতে হবে।
- 6
গ্লাসের মুখ দিয়ে গোল করে ছাপ দিয়ে দিতে হবে।
- 7
এবারে তুলে নিয়ে ভেঙ্গে প্লেটের ওপরে সাজিয়ে পরিবেশন করলাম.........
ডালগোনা ক্যান্ডি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15622751









মন্তব্যগুলি