সেব পুরি ও দই পাপড়ি চাট (sev puri o doi papdi chaat recipe in bengali)

#jcr
চটপটা চাট
পাপড়ি চাট / সেব পুড়ি/দই পাপড়ি চাট ,হল বিখ্যাত স্ট্রিট স্টাইল মহারাষ্ট্রীয়ান স্ন্যাকস যা ছোট থেকে বড় সকলের খুব পছন্দের খাবার।
ঘরে বানানো পাপড়ি দিয়ে এই চাট বানানোর জন্য একটু বেশি খাটুনি হলেও ,শেষ পর্যন্ত এই ইয়াম্মি চাট রেসিপি সকলের মন ভরিয়ে দেবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার ও আটা ভাল করে চেলে নিতে হবে,এরপর ওর মধ্যে নুন, জোয়ান, ও তেল/ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
একটু ঠাণ্ডা জল অল্প অল্প করে দিয়ে,একটু শক্ত করে মেখে নিয়ে,ঢাকা দিয়ে 15-20 মিনিট রাখতে হবে।
কড়াই এ তেল গরম করে,মাখা ময়দার থেকে একটা বড় লেচি পাতলা করে বেলে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে।
যেকোন গোল ছোট ঢাকনা/ কুকি কাটার দিয়ে গোল গোল করে কাটতে হবে। - 2
হাল্কা গরম তেলে পাপড়ি গুলো ক্রিপস করে ভেজে নিতে হবে।সব গুলো এই ভাবে ভেজে প্লেটে কিছুক্ষণ ছড়িয়ে রাখতে হবে,যাতে মুচমচে হয়ে যায়।
- 3
সেব পুড়ি র জন্য একটা প্লেটে 5-6 টা পাপড়ি রেখে,তার উপর আলু,পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি রেখে,অল্প নুন, বিট নুন, ও ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে,এর উপর ধনেপাতার ও তেঁতুলের চাটনি,নাইলন সেব, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
- 4
দই_পাপড়ি_চাট এর জন্য,
প্লেটে পাপড়ি রেখে,আলু,পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি,নুন, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। - 5
এর উপর ফেটানো টক দই,ধনেপাতার ও তেঁতুলের চাটনি,ধনেপাতার কুচি ও নাইলন সেব ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (12)