চিকেন স্যান্ডউইচ (Chicken sandwich recipe in bengali)

Mahuya Dutta @cookmou1310
চিকেন স্যান্ডউইচ (Chicken sandwich recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ছোট ছোট করে কেটে নেওয়ার পর গরম জলে হাল্কা সেদ্ধ করে নিয়েছি।
- 2
এরপর কড়াইতে রিফাইন তেল দিয়ে সেদ্ধ করে রাখা চিকেনের জল ঝরিয়ে হালকা ভেজে তাতে স্বাদমতো লবণ, জিরেগুঁড়ো,অরিগ্যানো, গুঁড়ো লঙ্কা, টমেটো পিউরি, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, ক্যাপ্সিকাম কুচি, পিয়াজ কুচি ও গ্রেড করা চীজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি।
- 3
তৃতীয় ধাপে পাউরুটিগুলোতে বাটার লাগিয়ে,বানিয়ে রাখা চিকেন ও অস্লিস চিজ দিয়ে তার উপর পাউরুটি দিয়ে ফ্রাই প্যানে বাটার দিয়ে পাউরুটির দুটোদিক শেকে নিয়ে সস দিয়ে গরম পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15733273



মন্তব্যগুলি (2)