ডিম তেলানি

বাংলাদেশের উওরবঙের রংপুরের বিভাগের বিখ্যাত একটি রান্না হলো ডিম তেলানি। ভীষণ মজার খেতে এই ডিমের রান্না রংপুরের মানুষের খুব প্রিয় একটি খাবার।জীবনে প্রথম বার ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ,আসলেই ভীষণ ভালো লেগেছে।এতো মজার এই রান্না টি। এতো চটজলদি যে এতো অসাধারণ স্বাদের একটি রান্না করা যায়,যা মেহমানদের সামনেও পরিবেশন করা যায়,এই রকম একটি রান্নার রেসিপি আশাকরি সবার ভালো লাগবে।
ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়াইতে ২ টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে ১ টুকরা দারুচিনি,২টা সবুজ এলাচ দিয়ে ফোরণ দিবো এবং ১/২ কাপ পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো,এসময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। পেঁয়াজ একটু বাদামি হলেই সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো,যাতে মসলা দেওয়ার পর মসলা টা পুড়ে না যায়।
- 2
এবারে পেঁয়াজের সাথে দিয়ে দিবো পরিমাণ অনুযায়ী দিবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য হলুদ গুড়া,লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ।এই সব একসাথে মিশিয়ে নেড়েচেড়ে মসলা কষিয়ে নিবো,লো মিডিয়াম আঁচে।যতক্ষণ পর্যন্ত মসলা কষে উপরে তেল চলে না আসে ততক্ষণ নাড়তে থাকবো।মসলার উপরে তেল চলে আসলেই আরো ১ কাপ পরিমাণ পানি দিয়ে মসলা টা জ্বাল করে নিবো।
- 3
মিডিয়াম আঁচে মসলা টা জ্বাল করে নিবো কিছুক্ষণ।একটু ঝোল থাকা অবস্থায় চুলার আঁচ কমিয়ে দিয়ে ১ টা ১ টা করে আস্ত ডিম গুলো দিয়ে দিবো।দিয়েই ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ডিম রান্না করে নিবো।
- 4
ডিম একপিঠ সিদ্ধ হয়ে গেলে খুব সাবধানে অন্য পিঠ উল্টে দিতে হবে। তবে উল্টে না দিলেও হয়।এবারে ঢাকনা তুলে ৩/৪ টা আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিবো। এবং ঢাকনা দিয়ে ২/৩ মিনিট লো আঁচে রেখে নামিয়ে নিবো।
- 5
সবশেষে গরম ভাত,রুটি বা পোলাও এর সাথে পরিবেশন করবো উওরবঙের রংপুরের ভীষণ সুস্বাদু ও চমৎকার লোভনীয় ডিম তেলানি।
আশাকরি সবাই উপভোগ করবেন এই চমৎকার রেসিপি টি।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)