কাঁচা কাঁঠালের কাবাব (kancha kathaler kebab recipe in Bengali)

#স্ন্যাক্স
#BaburchiHut
স্ন্যাক্স হিসেবে কাঁচা কাঁঠালের কাবাব চা এর সঙ্গে খুব দারুণ লাগে খেটে আর গতানুগতিক স্ন্যাক্সগুলি থেকে একটু আলাদাও হয় আর তাই খেতে মজাটাও একটু বেশি হয় আর কারি পাতা থাকাতে পেটেরও কোনও সমস্যা হয় না ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাঁঠালের টুকরোগুলি সেদ্ধ করে জল থেকে ছেঁকে তুলে চেপে চেপে ভাল করে জল বের করে চটকিয়ে নিলাম ।
- 2
তারপর কড়াইতে 1চামচ তেল গরম করে তাতে কারিপাতাগুলি দিয়ে ভেজে তুলে রাখি । তারপর তেলে রসুন বাটা আদাবাটা দিয়ে নেড়ে লঙ্কারগুড়ো জিরার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে 1চামচ বেসন নিয়ে নেড়ে চটকানো কাঁঠালটা দিয়ে নাড়তে থাকলাম কম আচে ।
- 3
তারপর মিশ্রণটা দলা পাকিয়ে কড়াই থেকে ছেড়ে আসতে থাকলে
পেঁয়াজকুচি গরমমশলাগুড়ো আর ভেজে রাখা কারিপাতাগুলি দিয়ে নেড়েচেড়ে একটা বাটিতে ঢেলে রাখি । - 4
তারপর এই মিশ্রণে আবার বাকি 2চামচ টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে মেখে হাতে হাল্কা জল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের তালুতে গোল্লা বানিয়ে একটু চ্যাপ্টা করে চেপে দিয়ে কাবাবের আকারে বানিয়ে রাখি ।
- 5
তারপর কড়াইতে আবার অল্প করে তেল দিয়ে গরম করে কাবাবগুলি দিয়ে এপিঠ ওপিঠ করে লো আচে লালচে করে ভেজে নিলেই তৈরী হেল্দি টেস্টি কাঁচা কাঁঠালের কাবাব 😊😋
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি