আটা পিজ্জা কচুরি(Atta Pizza Kachori recipe in Bengali)

আটা পিজ্জা কচুরি(Atta Pizza Kachori recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
গমের আটার মধ্যে চালের গুঁড়ো/ সুজি, চিলি ফ্লেক্স, মিক্স হাবস, লবণ ও তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে. মাখাটা খুব শক্ত হবে না আবার খুব নরম হবে না. সেমি হার্ড স্মুথ ডো হবে. মেখে 30 মিনিট ঢেকে রাখতে হবে.
- 2
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে এরমধ্যে আদা রসুন দিয়ে সামান্য নেড়ে নিয়ে আলু, গাজর, ক্যাপ্সিকাম, ভুট্টা লবণ দিয়ে দু মিনিট ভাজতে হবে. এবার এর মধ্যে পালং শাক দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, টমেটো সস দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে ময়দা আর গোলমরিচ দিয়ে সামান্য ভাজতে হবে.
- 3
সবজি গুলো সামান্য নরম হলে এবার এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে. দুধ দেয়ার পর যখন দুধ ঘন হয়ে সবজিগুলোর সাথে মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে দিতে হবে. ঠান্ডা হয়ে গেলে আরো শুকিয়ে যাবে. ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে.
- 4
30 মিনিট পর ডো টি আবার একটু মাখিয়ে সমান চারটি লেচি কেটে নিতে হবে. এবার কিছুটা শুকনো আটা দিয়ে এক একটি লেচি বড় গোল করে বেলে নিতে হবে. এবার যেকোনো ছোট্ট গোল কাটারের এর সাহায্যে কেটে নিতে হবে. এইভাবে সব গুলো লেচি বেলে কেটে নিতে হবে. এবার প্রথমে একটি কাটা লেচি রেখে তার উপরে কিছুটা পুর দিয়ে চারদিকে সামান্য জল দিয়ে আরেক টি লেচি দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে. এবার একটি কাঁটাচামচ দিয়ে চারদিকে ডিজাইন করে দিতে হবে. এইভাবে সবগুলো করে নিতে হবে.
- 5
এবার কড়াইতে তেল গরম করে 3-4 করে কচুরি দিয়ে মিডিয়াম আচেঁ ভেজে নিতে হবে. এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে. সবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে যেকোনো সস বা চাটনির সাথে পরিবেশন করতে হবে.
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)