ডিম ছাড়া কাস্টার্ড টুটি ফ্রুটি কেক (Dim Chara custard tutti fruity cake recipe in Bengali)

ডিম ছাড়া কাস্টার্ড টুটি ফ্রুটি কেক (Dim Chara custard tutti fruity cake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিনি বাদে সব শুকনো উপকরণ গুলো প্রথমে ভালো করে ছাকনি দিয়ে চেলে নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে সাইড এ রেখে দিতে হবে
- 2
টুটি ফ্রুটি গুলো ময়দা দিয়ে কোট করে রেখে দিতে হবে
- 3
এবার টক দই এর সাথে একে একে চিনি গুরা, তেল, কনডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে নিয়ে ধাপে ধাপে শুকনো উপকরণ এর মিশ্রণ দিয়ে প্রয়োজন মতো দুধ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরী করতে হবে যাতে কোনো দলা বা গুটি যাতে না থাকে। এরপর বেশির ভাগ টুটি ফ্রুটি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে।
- 4
যেই পাত্রে কেক বানানো হবে সেই পাত্র তে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে কোট করে নিয়ে মিশ্রণ পাত্রে ঢেলে 2-4 বাড় ট্যাব করে ওপর দিয়ে কিছু টুটি ফ্রুটি সাজিয়ে নিতে হবে।
- 5
একটা বড় পাত্র ঢাকনা দিয়ে 5 মিনিট গরম করে কেক এর পাত্র টা বসিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কম করে হতে দিতে হবে 45 থেকে 60 মিনিট
- 6
ঢাকা খুলে একটা ছুরি ঢুকিয়ে ছুরি র গায়ে কিছু না লেগে থাকলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে কেক।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি