রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে ভেজে তাতে আলু মাখা আর চিকেন দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে বাকি সমস্ত মশলা একে একে দিতে হবে।
- 2
অল্প জল ছড়িয়ে ঢেকে রাখতে হবে।
- 3
কিছুক্ষন পর শুকনো হলে নামিয়ে নিতে হবে।
- 4
এবার ময়দার সঙ্গে সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে মণ্ড বানিয়ে ভিজে কাপড় দিয়ে আধা ঘন্টা মত ঢেকে রাখতে হবে।
- 5
এবার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
- 6
এবার লেচিগুলো পাতলা লুচির মত করে বেলে নিতে হবে। একটি লুচির উপর তেল ব্রাশ করে তার উপর সামান্য ময়দা ছড়িয়ে দিতে হবে।
- 7
ওই লুচির উপর আরেকটা লুচি দিতে হবে এবং একইভাবে তেল ব্রাশ করে তার উপর সামান্য ময়দা ছড়িয়ে দিতে হবে। এর উপর আবার আরেকটা লুচি দিতে হবে।
- 8
এইভাবে পরপর তিনটে লুচি রেখে তার উপর ধার বরাবর মাংসের পুর দিতে হবে।
- 9
সাবধানে মুড়ে পুলি পিঠের মত করে গড়ে নিতে হবে।
- 10
তেল গরম হলে ডুবো তেলে লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 11
আমি টম্যাটো সস্ এবং কাসুন্দি সহযোগে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (7)