আলু ফুলকপির তরকারি (aloo fulkopir tarkari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে দুই মিনিট।
- 2
আলু ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে।
- 3
কড়াইতে সর্ষের তেল দিয়ে ফুলকপি আলু হালকা ভেজে তুলে নিতে হবে।
- 4
এরপর ওই তেলেই গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে।
- 5
এরপর এতে আদা-রসুন বাটা দিয়ে দিতে হবে।
- 6
এরপর এতে স্বাদমতো নুন হলুদ ধনে জিরা গুঁড়ো ও টমেটো বাটা দিতে হবে এবং খুব ভালো করে কষাতে হবে।
- 7
কষাতে কষাতে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিতে হবে।
- 8
এরপর প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।
- 9
ফুটে উঠলে এবং আলু ফুলকপি সেদ্ধ হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন আলু ফুলকপির তরকারি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16195018




মন্তব্যগুলি