আম লঙ্কা রুই (Aam Lanka Rui,, Recipe in Bengali)

#f
মাছে ভাতে বাঙ্গালী এই রেসিপি চ্যালেন্জে আমি বানিয়েছি অসাধারণ স্বাদের, এই তীব্র গরমের আদর্শ খাবার
আম লংকা রুই
আম লঙ্কা রুই (Aam Lanka Rui,, Recipe in Bengali)
#f
মাছে ভাতে বাঙ্গালী এই রেসিপি চ্যালেন্জে আমি বানিয়েছি অসাধারণ স্বাদের, এই তীব্র গরমের আদর্শ খাবার
আম লংকা রুই
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের পিস গুলো ভালো ভাবে ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন
- 2
এবারে কাঁচা আমের খোসা ছাড়িয়ে ভেতরের পুরো পাল্পটা কেটে কেটে টুকরো করে মিক্সারে দিয়ে একটু জল, পেঁয়াজ টা, ৪ টে কাঁচালংকা ও মৌরি সব একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন
- 3
এবারে একটি কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে সরষের তেল দিয়ে মাছ গুলো ভেজে তুলে নিয়ে, ওই তেলে কালো জিরে ফোড়ন দিন
- 4
এবারে গরম তেলে আদা বাটা দিয়ে নাড়িয়ে আমের পেস্ট টা দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়িয়ে কষিয়ে জল দিয়ে ফুটতে দিন
- 5
ভাজা মাছ গুলো ঝোলে দিয়ে দিন এবং বাকি কাঁচালংকা গুলো চিরে নিয়ে ঝোলে দিয়ে দিয়ে দিন
- 6
একটু পরে ঝোল কমে একটু ঘন হয়ে গেলে নাবিয়ে গরম গরম পরিবেশন করলাম
আম লংকা রুই
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি