সয়া লাভা এগ(Soya lava egg recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম হাফ বয়েল করে ছুলে নিতে হবে. সয়াবিন সেদ্ধ করে জল চেপে চেপে বের করে মিক্সার এ পেস্ট করে নিতে হবে.
- 2
পুর তৈরি করার জন্য প্রথমে কড়াইতে 3 টেবিল-চামচ তেল দিয়ে গরম করতে হবে. এরপর মৌরি ফোড়ন দিয়ে আদা কুচি, রসুন কুচি,কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে 1টি পেঁয়াজ কুচি দিয়ে হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, কারিপাতা,বাদাম দিয়ে 1 মিনিটের মতো ভাজতে হবে. এবার এর মধ্যে পেস্ট করা সয়াবিন দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ.
- 3
ভাজা ভাজা হলে এরমধ্যে বেসন দিয়ে আরো এক মিনিটের মত নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে. একটু ঠাণ্ডা হলে এর মধ্যে একটি পেঁয়াজকুচি, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিতে হবে. ঠান্ডা হলে এবার এই মিশ্রন নিয়ে এর মধ্যে ডিম ভরে ডিম্বাকৃতির আকারে গড়ে নিতে হবে.
- 4
ময়দা,কর্নফ্লাওয়ার, জল, লবণ গোলমরিচ দিয়ে মোটামুটি একটি ব্যাটার করে নিতে হবে. এবার সোয়াবিন দিয়ে গড়ে রাখা ডিম নিয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো ভাবে. একই জিনিস দুবার করতে হবে.
- 5
ভালো করে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে 30 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে. 30 মিনিট পরে তেল গরম করে মিডিয়াম থেকে লো আচে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে.এবার মাঝখান থেকে কাটলে পরে কুসুম লাভার মতো করে বেরিয়ে পড়বে.
আমি সয়া লাভা এগ পরিবেশন করেছি ধনেপাতা ও পুদিনাপাতার চাটনি দিয়ে আর তার সঙ্গে সাজিয়েছি পেঁয়াজ, শসা, ধনেপাতা, গাজর কুচি দিয়ে. উপর থেকে বিটনুন, চাট মসলা, ভাজা মসলা ছড়িয়ে দিয়েছি.
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)