কাতলা মাছের কোপ্তা কারি (katla maacher kopta curry recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি
কাতলা মাছের কোপ্তা কারি (katla maacher kopta curry recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
মাছের পেটি গুলোকে প্রথমে 1 চামচ নুন আর 1 চামচ হকুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিতে হবে ।
- 2
এরপর ওই সেদ্ধ মাছের মধ্যে অল্প নুন, পেঁয়াজ কুচি,আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা কুঁচি, বেসন, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা,1 চামচ জিরে গুঁড়ো, এক চামচ গরম মশলা গুঁড়ো, ডিম মিশিয়ে ভালো করে চ্যাপ্টা করে গড়ে তেলে ফ্রাই করে কোপ্তা টা বানিয়ে নিতে হবে ।
- 3
এবার ওই তেলেই বাকি পেঁয়াজ কুঁচি টা ভেঁজে সেটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ।
- 4
এবার ওই তেলে তেজপাতা, লবঙ্গ দারুচিনি, এলাচ ফোরণ দিয়ে তাতে প্রথমে আদা-রসুন বাটা আর টমেটো কুঁচি দিয়ে ভালো করে কষাতে হবে । এটা কষানো হলে তারপর পেঁয়াজ ভাঁজা র পেস্ট টা মিশিয়ে একে একে নুন, হলুদ,জিরে, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো সব দিয়ে ভালো করে কষাতে হবে ।।
- 5
তেল ছাড়তে শুরু করলে 2 কাপ জল দিয়ে তাতে কোপ্তা গুলো ছেড়ে ডুবতে দিতে হবে ।
- 6
জল টা শুকনো হয়ে এলে ওপর থেকে গরম মশলা আর 1 চামচ ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে ওপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (8)