রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ডুমো করে কেটে ধুয়ে নিন।
- 2
তারপর চিংড়ি মাছ পরিস্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিন।
- 3
কড়াই তে আলু ভাজার জন্য পরিমান মত তেল দিয়ে গরম করে নিন।
- 4
এরপর আলু গুলো ভেজে নিন।
- 5
আলু ভাজার পর কিছুটা তেল কমিয়ে নিয়ে ওতে মাছ গুলো দিয়ে হাল্কা করে ভেজে নিন। বেশি ভাজ্লে রবারের মত হয়ে যাবে।
- 6
এরপর মাছ ভাজার তেলেই তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন।
- 7
সুন্দর গন্ধ উঠলে পিয়াজ কুচি দিন। হাল্কা সোনালি হলে আদা-রসুন বাটা দিয়ে হলুদ দিয়ে কষতে থাকুন।
- 8
1মিনিট পর টমেটো কুচি, নুন, ধনে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে নাড়ুন। টমেটো নরম হলে ওর মধ্যে আলু ও এঁচোর মিশিয়ে 2মিনিট মত কষিয়ে নিন।
- 9
এরপর পরিমান মত জল কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিন।
- 10
5মিনিট পর ঢাকা খুলে ওর মধ্যে ভাজা চিংড়ি মাছ দিয়ে 2মিনিট রান্না করুন।
- 11
সব শেষে ঘী, গরম মশলা ছড়িয়ে 1মিনিট ঢাকা দিয়ে রাখুন।
- 12
গরম ভাতের সাথে পরিবেশন করুন এঁচোর চিংড়ি।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)