পোস্ত ভরা বেগুন (posto bhora begun recipe in Bengali)
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুনকে একটু মোটা করে, গোল করে কেটে নিতে হবে। তারপর সেই বেগুনের টুকরোটার মাঝখান দিয়ে কাটতে হবে, এবং শেষের দিকে একটু ছেড়ে দিতে হবে। যাতে পুরোপুরি আলাদা না হয়ে যায়। ছবিতে যেভাবে দেখিয়েছি। এভাবে নুন মাখিয়ে রাখতে হবে।
- 2
এবার আধা কাপ পোস্ত, কালো সর্ষে, নারিকেল কোরা, রসুন, কাঁচা লঙ্কা,নুন, চিনি দিয়ে বেটে রাখতে হবে। তারপর বেগুনের যে পকেট মতো করা হয়েছে, তার ভেতর বাটা পুরটা ভরতে হবে।
- 3
এবার কর্নফ্লাওয়ার একটু নুন আর একটা ডিম দিয়ে গুলে, বেগুনের পিসটাকে সাবধানে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে, একটা থালায় পোস্তদানা রেখে, বেগুনের সারা গায়ে পোস্ত মাখিয়ে নিতে হবে। তারপর সাদা তেল গরম করে ডুবো তেলে ভেজে নিতে হবে।এটা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12960223






মন্তব্যগুলি (4)