মটর পনির (matar paneer recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি
মটর পনীর খেতে খুব ই সুস্বাদু হয়।এটা রুটি,পরোটা ,ভাত সব কিছুর সাথে খাওয়া যায়।
মটর পনির (matar paneer recipe in bengali)
#দৈনন্দিন রেসিপি
মটর পনীর খেতে খুব ই সুস্বাদু হয়।এটা রুটি,পরোটা ,ভাত সব কিছুর সাথে খাওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি,আদা কুচি,রসুন কুচি,কাজুবাদাম,টমেটো কুচি, হালকা ভেজে নিতে হবে। এবার এটা ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিতে হবে।
- 2
এবার একটা কড়াইতে তেল গরম করে পনির গুলো হাল্কা ভেজে নিতে হবে।
- 3
এবার ওই তেলে তেজপাতা,গোটা গরম মসলা ফোরণ দিয়ে বেঁ টে রাখা পেস্ট টা দিয়ে কষাতে হবে।কষানো হলে এর মধ্যে হলুদ, লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো,ধোনের গুঁড়ো, নুন, চিনি,দিয়ে ভালো করে কষাতে হবে।
- 4
মসলা থেকে তেল ছারলে এর মধ্যে হালকা ভাপিয়ে রাখা মটরশুটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিতে হবে।
- 5
জল ফুটে উঠলে পনির গুলো দিয়ে দিতে হবে একটু মাখা মাখা হলে গরম মসলা ছড়িয়ে নামাতে হবে।
- 6
নামিয়ে রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন মটর পনির।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)