রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে বেসন নিয়ে এর মধ্যে দরকার মত নুন ও চিনি, ধনেগুঁড়ো,অর্ধেক পেঁয়াজ এর কুচি ও সামান্য রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে।
- 3
এবার মিক্সিতে পেঁয়াজ, কিসমিস, কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে দই,ধনেগুঁড়ো, ছোট এলাচ ও দারুচিনি গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- 4
এবার বড়া ভেজে তুলে নেওয়া তেলের মধ্যে মশলা দিয়ে মেশানো মিশ্রণ টা দিয়ে ভালোভাবে কশাতে হবে। এই সময় স্বাদ মত নুন ও চিনি দিয়ে দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলা টা কষিয়ে নিতে হবে। ভালোভাবে কশানো হয়ে গেলে ও তেল উপরে ভেসে ওঠে এলে এর মধ্যে ভেজে তুলে নেওয়া বড়া গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিমান মত গরম জল দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ।
- 5
একটু মাখোমাখো হয়ে গেলে এর মধ্যে 1/2টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (4)