বাঁধা-মুগ (bandha moog recipe in Bengali)

Gopa Bose @cook_22002988
বাঁধা-মুগ (bandha moog recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
বাঁধাকপি কুচিয়ে ও মুগ ডাল ভেজে নিতে হবে
- 2
কুকারে মুগ ডাল ও প্রয়োজনমত জল দিয়ে একটা সিটি দিয়ে ধরে রেখে দিন। অর্ধেক সিদ্ধ হয়ে যাবে।
- 3
কড়াইতে তেল দিয়ে, জিরে, লঙ্কা ফোঁরোন দিন।
- 4
এবার বাঁধাকপি দিয়ে একটু কষিয়ে নিন
- 5
এবার বাটা মশলা দিয়ে, খুব ভালো করে কষতে হবে।
- 6
কষা হলে, সিদ্ধ ডাল, টম্যাটো, লঙ্কা, হলুদ, কাঁচালঙ্কা, নুন আর চিনি দিয়ে জল দিন। রান্নাটা থকথকে হবে। তাই খুব বেশি জল দেওয়া যাবে না।
- 7
অন্য একটি প্যানে ঘি দিন।এক চামচ হিং দিন। সামান্য ফুটলেই নামিয়ে নিন
- 8
এবার এটি ডালের উপরে ছড়িয়ে দিন। রুটি, পরোটা, লুচি বা গরম ভাতের সাথে এই নিরামিষ পদটি দারুন লাগবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14248914










মন্তব্যগুলি (6)