রেসিপি-চকলেট পেস্ট্রি (Chocolate pastry recipe in bengali)

রেসিপি-চকলেট পেস্ট্রি (Chocolate pastry recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দুধ ও গুঁড়ো চিনি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফেটাতে হবে।
- 2
ভালো করে সমস্ত উপকরণ মিশে গেলে একটি পাত্রে তেল ব্রাল করে মিশ্রণ টা দিয়ে গ্যাসে আগে থেকে গরম করে রাখা পাত্রে র মধ্যে স্টান্ড এ বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে
- 3
এরপর গরম দুধে ডিয়ারি মিল্ক চকলেট টা ভেঙে দিয়ে গ্যাস অল্প করে অনবরত নাড়তে হবে। যতক্ষণ না চকলেট টা পুরোপুরি গলে যায়।
- 4
এরপর 30 মিনিট পরে গ্যাস টা বন্ধ করে ঠান্ডা হওয়ার পর পাত্র টা নামাতে হবে, মাঝে একবার চেক করে নিতে হবে যে ভিতরটা কাঁচা আছে কিনা।
- 5
ঠান্ডা হয়ে গেলে নামিয়ে চারিধার ছুড়ি দিয়ে কেটে একটা চৌকো সেপ এনে মাঝখান দিয়ে ওটাকে দুই ভাগে ভাগ করতে হবে।
- 6
এবার প্রথম ভাগটার উপরে ভালো করে লিকুইড চকলেট দিয়ে তার উপরে দ্বিতীয় ভাগ টা দিয়ে দিতে হবে ও তারপর এর উপরেও লিকুইড চকলেট ভালো করে দিয়ে আস্তে আস্তে সমান মাপের পিস অরে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে সারভ করতে হবে চকলেট পেস্ট্রি।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (3)