স্পাইসি চীজি পাস্তা (Spicy cheese pasta recipe in Bengali)

স্পাইসি চীজি পাস্তা (Spicy cheese pasta recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পরিমাণ মতো জল দিয়ে পাস্তা সিদ্ধ করে জল ঝরিয়ে তারপর ঠাণ্ডা জলে ধুয়ে রাখতে হবে।
- 2
ফ্রাইংপ্যানে মাখন গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে তাতে রসুন কুচি ও আদাবাটা দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে।
- 3
সোনালি করে ভাজা হলে তাতে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে তাতে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ম্যাগি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিতে হবে।
- 4
ভালোমতো কষানো হলে তাতে স্প্রেড চিজ, মিক্সড হার্বস ও চিলিফ্লেক্স দিয়ে আবারো ভালো করে কষিয়ে নিতে হবে রঙটা লালচে হয়ে আসা পর্যন্ত।
- 5
মশলার মিশ্রণ ভালো করে কষে এলে তাতে সিদ্ধ পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে ২ থেকে ৩ মিনিট রান্না করতে হবে।
- 6
ভালোভাবে পাস্তা ভাজা হলে ওপর থেকে চিলিফ্লেক্স ও মিক্সড হার্বস দিয়ে সুন্দর করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 7
সবশেষে উপর থেকে চিজ,চিলি ফ্লেক্স এবং মিক্সড হার্বস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি